মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 20, 2026
ভোলাহাট
ভোলাহাট

সড়ক দুর্ঘটনায় ভোলাহাটে মোটরসাইকেল চালক নিহত

Published: August 20, 2026 at 02:20 PM
সড়ক দুর্ঘটনায়  ভোলাহাটে মোটরসাইকেল  চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলাহাট-রহনপুর সড়কের ইসলামপুর (নিমগাছী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জালাল উদ্দিন (৬০) উপজেলার গোহালবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত রাকিবের ছেলে। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহনপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং মোটরসাইকেল চালক জালাল উদ্দিন গুরুতর আহত হন।

জানা গেছে, বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালে ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেলটিকে চাপা দেয়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জালাল উদ্দিনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. তামিম তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর বাসটি জব্দ করে হেফাজতে নিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।