বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
April 25, 2026
নাচোল
নাচোল

নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন

Published: April 25, 2026 at 07:05 PM
নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন

নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন 


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন, আমবাজার সম্প্রসারণ ও বার্ষিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে| শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের ঐতিহ্যবাহী কালইরবাজার ফল ফাউন্ডেশন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়| 

ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম| 

সম্মেলনে আমচাষিদের ¯^ার্থরক্ষা, আমবাজার সম্প্রসারণ এবং আধুনিক পদ্ধতিতে ফল চাষের উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| 

বক্তারা নাচোলের আমকে বিশ্ববাজারে পরিচিত করতে এবং বাজারজাতকরণে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিভিন্ন পরামর্শ দেন|

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাচোল পৌরসভার সাবেক প্রশাসক কামরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ& আকরাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, কালইরবাজার ফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাজাম্মুল হক| 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, নাচোলের অর্থনীতির মূল চালিকাশক্তির অপর একটি অংশ হচ্ছে আম ও ফলচাষ| চাষিরা যাতে সঠিক মূল্য পায় এবং আমের বাজার আরো বড় হয় সে লক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে|

সভাপতি জাকারিয়া আল মেহরাব তার ¯^াগত বক্তব্যে বলেন, ২০২৫ সালে মাত্র কয়েকজন চাষিকে নিয়ে আমরা এই পথচলা শুরু করেছিলাম| আজ এই ফাউন্ডেশন এলাকার ফলচাষিদের ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে| তিনি কালইরবাজারকে একটি আধুনিক ফল ক্রয়-বিক্রয় কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি দেন|

উল্লেখ্য, ২০২৫ সালে ফল ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে এলাকার হাতেগোনা কয়েকজন ফলচাষিকে সাথে নিয়ে কালইরবাজার ফল ফাউন্ডেশন যাত্রা শুরু করে| মাত্র এক বছরের মাথায় প্রতিষ্ঠানটি এলাকার আম ও অন্যান্য ফলচাষিদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে|