সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
April 23, 2026
নাচোল
নাচোল

নাচোলে ওভার হিট হয়ে পুড়ে গেছে মোটরসাইকেল

Published: April 23, 2026 at 06:18 PM
নাচোলে ওভার হিট   হয়ে পুড়ে গেছে   মোটরসাইকেল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওভার হিট হয়ে পুড়ে গেছে একটি ১০০সিসির হিরো মোটরসাইকেল। বৃহস্পতিবার বেলা অনুমানিক ১টার দিকে নাচোল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে চালকের কোনো ক্ষতি হয়নি। 

ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদ হোসেন বলেন, উপজেলার নেজামপুর ইউনিয়নের বহরল গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলাম নাচোল পৌরসভা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসস্ট্যান্ড মোড়ে আসার পথে ওভার হিট হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এসময় মোটরসাইকেল ফেলে চালক সরে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিভিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।