বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 22, 2026
July 22, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ

Published: July 22, 2026 at 02:35 PM
শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ নেশাজাতীয়   সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রিফুজিপাড়ায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি| গত মঙ্গলবার রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয়| 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানিয়েছে|

বিজিবি আরো জানায়, নিজ¯^ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়ায় অভিযান চালায়| অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়|