বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 22, 2026
July 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ

Published: July 22, 2026 at 02:33 PM
চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন  নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন হারুন-অর-রশিদ| বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি| 

অন্যদিকে নির্বাহী প্রকৌশলী আনোয়ার হেসেনকে এলজিইডির ঢাকায় প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে| 

এই দুই কর্মকর্তার বিদায় ও বরণ উপলক্ষে বুধবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| জেলাশহরের এলজিইডি ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলজিইডির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলার এলজিইডির ঠিকাদারগণ উপস্থিত ছিলেন| 

হারুন-অর-রশিদ ২০০৮ সালে চাকরিতে যোগদান করেন| এরপর তিনি বগুড়া, নীলফামারীসহ বিভিন্ন জেলায় ও উপজেলায় দায়িত্ব পালন করেন| এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে দুই দফা দীর্ঘসময় দায়িত্ব পালন করেন|