অভিনয়টা ছেড়েই দিয়েছেন তাহসান খান| ঘোষণা দিয়েছেন, নতুন গানও আর করবেন না| সব মাধ্যম থেকে প্রিয় তারকাকে যেন হারাতেই বসেছিল তার ভক্তরা! কিন্তু সে ভক্তদের জন্য সুখবর, পর্দায় ফিরছেন তাহসান| অবশ্য অভিনয়ে নয়, তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়| সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর উপস্থাপনা করবেন তিনি| জানা গেছে, এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ- ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর| ইউরোভিশন সং কনটেস্ট বিশে^র অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে| আয়োজন করে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)| এবার প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়াতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ| বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’| প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব| ৩০ সেপ্টে¤^র গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে চূড়ান্ত প্রতিনিধি| প্রতিযোগিতাটির বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনালে সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি| নির্বাচিত শিল্পী ১৪ নভে¤^র থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন| এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, ক¤ে^াডিয়া ও লাওস|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026