ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ও বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটিতে জরুরি ভিত্তিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে| মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে| গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য নিশ্চিত করেছেন| ভেনেজুয়েলার এই সংকটে গভীর সমবেদনা প্রকাশ করে রুবিও লেখেন, ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা ভেনেজুয়েলার জনগণের প্রতি আমাদের গভীরতম সমবেদনা জানাচ্ছি| তিনি আরও বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং এই বিপর্যয়ের পর যে সাহসী উদ্ধারকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন; আমাদের হৃদয় তাদের সবার সাথে রয়েছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও
সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা
চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 21, 2026
June 25, 2026
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : মার্কো রুবিও
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত
Sep 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন
Sep 21, 2026