রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রহনপুর পৌর এলাকায় ৭০০টি বৃক্ষ রোপণ চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভারতে নর্দমায় গাড়ি পড়ে শিশুসহ নিহত ৮ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি পারমাণবিক শক্তির মজুতে উত্তর কোরিয়ার অবস্থান ‘অপরিবর্তনীয়’ তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি শিক্ষার্থীদের শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি : প্রতিমন্ত্রী মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
Printed on: September 20, 2026
September 19, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে নর্দমায় গাড়ি পড়ে শিশুসহ নিহত ৮

Published: September 19, 2026 at 12:49 PM
ভারতে নর্দমায় গাড়ি পড়ে শিশুসহ নিহত ৮

ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নালখেদায় একটি গাড়ি নর্দমায় গাড়ি পড়ে গিয়ে একই পরিবারের সাত সদস্য ও গাড়ির চালকসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও তিন শিশু রয়েছে। তারা সবাই গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকারী দল গাড়িটি নর্দমা থেকে তুলে আনে। চিকিৎসকরা গাড়ির ভেতরে থাকা আটজনকেই মৃত ঘোষণা করেন। আগর মালওয়ার পুলিশ সুপার দিলীপ সোনি জানান, পরিবারটি ওড়িশা থেকে উজ্জয়িনী গিয়েছিল। সেখান থেকে নালখেদা যাওয়ার জন্য তারা একটি ট্যাক্সি ভাড়া করেছিল। মন্দিরের কাছে নর্দমার পানি বেড়ে যাওয়ায় গাড়িটি স্রোতে ভেসে যায়। জেলা কালেক্টর শের সিং মিনা জানান, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে মন্দিরের সামনের নর্দমায় পানির স্তর বেড়ে যায় এবং গাড়িটি ভেসে যায়। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ করেন। তারা নর্দমার ওপর একটি সেতু নির্মাণসহ এলাকার নিরাপত্তা ও উন্নয়নের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।