কৃষ্ণসাগরের তীরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তুরস্ক। এ প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে দেশটি। সবকিছু বিবেচনায় নিয়ে সম্ভাব্য অংশীদার হিসেবে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করার কথা ভাবছে আঙ্কারা। সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কের সিনপ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক দিক নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (কেইপকো) সঙ্গে আলোচনা চলছে। এরদোয়ান জানান, প্রকল্পের অংশীদার নির্বাচনের আগে অর্থায়নের ব্যবস্থা, বিদ্যুতের উৎপাদন খরচ এবং তুরস্কের অর্থনীতিতে এর সম্ভাব্য সুফল বিবেচনা করা হবে। এসব বিষয় পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আঙ্কারা। তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন এরদোয়ান। ২০১৮ সালের পর এটিই তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর। সফরে আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকারে এরদোয়ান দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি, তুরস্কে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানো এবং যৌথভাবে পণ্য উৎপাদনের আহ্বান জানান তিনি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে, বর্তমানে দক্ষিণ কোরিয়ার পক্ষে বাণিজ্যিক ভারসাম্য বেশি থাকায় এ ব্যবধান কমাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। এছাড়া, এশিয়া ও ইউরোপের মধ্যে যোগাযোগ বাড়াতে তুরস্কের পরিবহন ও সরবরাহব্যবস্থার বিভিন্ন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স
শিরোনাম
অ্যানফিল্ডে ১৪ বছর পর লিভারপুলকে হারাল আর্সেনাল
ব্রিটিশ নাগরিকত্বে আফগান লিগে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা দিলো দ. আফ্রিকা
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সার নিয়ে কৃষকদের অভিযোগ শুনলেন এমপি বুলবুল : দিলেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের কমিউনিটি সংলাপ
নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ : নাচোলে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
Printed on: November 02, 2026
November 02, 2026
আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়া তুরস্কের পারমাণবিক প্রকল্পে যুক্ত হতে পারে
সর্বশেষ খবর
অ্যানফিল্ডে ১৪ বছর পর লিভারপুলকে হারাল আর্সেনাল
Nov 02, 2026
ব্রিটিশ নাগরিকত্বে আফগান লিগে নাম লেখালেন আমির
Nov 02, 2026