রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

ফের ইনজুরিতে নেইমার

Published: May 21, 2026 at 01:25 PM
ফের ইনজুরিতে নেইমার

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ^কাপ দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র| কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পাওয়ার দিন দুয়েক পরই আবারও নতুন করে চোটের খবর সামনে এলো| নেইমারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন তার ক্লাব সান্তোসের চিকিৎসক| ক্লাব চিকিৎসক রদ্রিগো জোগাইবের ভাষ্য, নেইমারের পায়ের কাফে হালকা চোট ও ফোলা রয়েছে| তবে পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন চললে আগামী সপ্তাহে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো অবস্থায় থাকবেন তিনি| চোটের কারণে আগামী কয়েক দিন ¯^াভাবিক অনুশীলন করতে পারবেন না ব্রাজিল তারকা| ডান পায়ে মাঝারি মাত্রার ফোলা থাকায় অন্তত পাঁচ থেকে দশ দিন তাকে বাড়তি সতর্কতায় থাকতে হবে| মাত্র দুই দিন আগেই বিশ^কাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছিলেন নেইমার| যদিও তার ইনজুরি তেমন গুরুতর নয়| তবে তার ক্লাব সান্তোস এফসি ইতোমধ্যে মেনে নিয়েছে যে সামনে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না নেইমারকে| কোপা লিবার্তাদোরেসে সান লরেঞ্জোর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও খেলেননি তিনি| ক্লাব এখন জাতীয় দলে ছাড়ার আগে তার পূর্ণ ফিটনেস ফেরানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে| প্রসঙ্গত, ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে| ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, মেডিকেল রিপোর্ট দেখার পর এবং খেলোয়াড়ের সঙ্গে সরাসরি কথা বলেই নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ আনচেলত্তি| ব্রাজিল শিবিরে নেইমারের চোটকে গুরুতর মনে করা না হলেও, দ্রুত সুস্থ হয়ে ওঠার সময়সীমাকে বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখা হচ্ছে| আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ অভিযান শুরু করবে ব্রাজিল| তার আগে সময়ের সঙ্গে লড়াই করেই পুরো ফিট হয়ে ফিরতে হবে নেইমারকে|