শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
May 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

যুক্তরাজ্যের নাগরিক হলেন মোহাম্মদ আমির

Published: May 21, 2026 at 01:24 PM
যুক্তরাজ্যের নাগরিক হলেন মোহাম্মদ আমির

সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির যুক্তরাজ্যের নাগরিকত্ব ও ব্রিটিশ পাসপোর্ট পেয়েছেন| ৩৪ বছর বয়সী এই পেসার স্ত্রীর সূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করেন| তার স্ত্রী নারজিস খান একজন ব্রিটিশ নাগরিক| দীর্ঘদিন ধরেই পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন মোহাম্মদ আমির| অবশেষে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় যুক্ত হলো| আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে দারুণ সম্ভাবনা নিয়ে উঠে এসেছিলেন আমির| বাঁহাতি এই পেসার ২০০৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন| তবে ২০১০ সালে স্পট-ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হন তিনি| পরে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন এবং সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন| বিশেষ করে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তার দুর্দান্ত বোলিং এখনো পাকিস্তান ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়| আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি| ২০২৪ সালের ডিসে¤^রে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে| আমির অবশ্য অবসরের পরেও আরেকবার দলে ফিরেছিলেন টি-টোয়েন্টি বিশ^কাপ খেলার জন্য, তবে আশানুরূপ ফল পাননি| কয়েক বছর ধরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন আমির| যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার ফলে এখন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নেওয়ার ক্ষেত্রে তার জন্য নতুন সুযোগ ˆতরি হয়েছে| এর মধ্যে ভবিষ্যতে আইপিএলে খেলার সম্ভাবনাও ˆতরি হয়েছে বলে আলোচনা চলছে|