রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

এক বছরে ১৭৮৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের ঘরোয়া ক্রিকেটে!

Published: May 21, 2026 at 01:24 PM
এক বছরে ১৭৮৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের ঘরোয়া ক্রিকেটে!

২০২৬-২৭ সালের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)| আগামী বছর দেশটির ঘরোয়া ক্রিকেটে মোট ১৭৮৮টি ম্যাচ হবে| পুরুষ, নারী ও বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে এই সূচি করা হয়েছে| সিনিয়র প্রতিযোগিতা ছাড়াও পুরুষদের অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ এবং মহিলাদের অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা রয়েছে এই সূচিতে| ২৩ আগস্ট দিলীপ ট্রফি দিয়ে শুরু হবে আগামী ঘরোয়া মৌসুম| লাল বলের এই ক্রিকেটে ছ’টি আঞ্চলিক দল থাকবে| ১ অক্টোবর থেকে শুরু হবে ইরানি কাপ| রঞ্জি ট্রফি ও কর্নেল সিকে নাইডু ট্রফি দু’টি পর্যায়ে হবে| ক্রিকেটাররা যাতে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও খেলতে পারে, তার জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়া হবে| সেই জন্যই দু’টি পর্যায়ে হবে এই দুই প্রতিযোগিতা| রঞ্জির এলিট গ্রুপে খেলবে মোট ৩২ দল| তাদের চারটি গ্রুপে রাখা হবে| প্লেট গ্রুপে থাকবে মোট ছ’টি দল| আগামী মৌসুমে আবার দেখা যাবে সিকে নাইডুর বিজয়ী দল বনাম রেস্ট অফ ইন্ডিয়া প্রতিযোগিতা| ১ থেকে ৪ অক্টোবর হবে সেই প্রতিযোগিতা| অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়ার জন্য এই প্রতিযোগিতা হবে| তবে একটি বদল করা হয়েছে সূচিতে| আগের বছর পর্যন্ত পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ প্রতিযোগিতা ও বিজয় হজারে প্রতিযোগিতায় ৫০ ওভারের ম্যাচ হত| সেই প্রতিযোগিতা দু’টি এবার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে| পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাটে ˆসয়দ মুস্তাক আলি ট্রফিও হবে| অর্থাৎ, কুড়ি-বিশের ক্রিকেটের ওপর আরও জোর দিচ্ছে বোর্ড| কুচবিহার ট্রফির এলিট গ্রুপের নকআউট ম্যাচগুলো বেঙ্গালুরু ও মাইসুরুতে হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড| জানুয়ারিতে সেখানে আবহাওয়া ভাল থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে| বিজয় মার্চেন্ট অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা এবার নভে¤^র থেকে জানুয়ারি মাসের মধ্যে হবে| ক্রিকেটারদের প্রস্তুতির পর্যাপ্ত সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে|