শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
May 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন তামিম ইকবাল

Published: May 21, 2026 at 01:23 PM
বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন তামিম ইকবাল

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন| যেখানে পরিচালক পদে লড়বেন বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও| বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন নির্বাচন নিয়ে নিজের কথা| তামিম বলছিলেন, ‘ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না| আমার লক্ষ্যটা তাদের সাথে শেয়ার করতে হবে|’ তিনি আরও বলেন, ‘আমার একটা সুবিধা থাকবে, এটা অ¯^ীকার করব না| সুবিধা কাজে আসবে না যখন এটা ভোটিংয়ে আসে| আমাকে ওইভাবে উনাদের (ভোটার) সাথে মিশতে হবে, উনাদের বুঝাতে হবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কী ভাবি এবং আমার পরিকল্পনা কী|’ নির্বাচনী ইস্যুতে নিজে কিছু করছেন না তামিম| ইলেকশন কমিশনের কথা জানালেন তিনি, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনী কাজ) থেকে সরিয়ে নিয়েছি| জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর| পার্থক্য হলো আমি কোন চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না|’ তামিমের আশা সবাই ভোট দিবে, সবাই অংশগ্রহণ করবে, ‘আশা করি একটা ওপেন ইলেকশন হবে| সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার মতো করে ভোট চাইবে|’