শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
May 20, 2026
খেলাধুলা
খেলাধুলা

টেস্ট ক্রিকেট র‌্যাঙ্কিংয়ের নতুন উচ্চতায় টাইগাররা

Published: May 20, 2026 at 06:37 AM
টেস্ট ক্রিকেট র‌্যাঙ্কিংয়ের নতুন উচ্চতায় টাইগাররা

মিরপুর থেকে সিলেট, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চলছে জয় জয়কার| দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা| এরপরই আইসিসি থেকে এলো সুখবর| প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠেছে বাংলাদেশ| পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সাহসী সিদ্ধান্তই নেয় বাংলাদেশ| মিরপুরের স্বভাবজাত মন্থর গতির পিচের পরিবর্তে পেস বোলিং এবং ব্যাটিং সহায়ক পিচকেই বেঁছে নেওয়া হয়| সিলেটের পিচও ছিল একই| এরারও পাকিস্তান সুবিধা করতে পারেনি| ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জিতেছে সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী| আর সিলেট ম্যাচ শেষেই র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে আইসিসি| সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে গেছে| এর ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে টপকে টেবিলের সাত নম্বর স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা| বাংলাদেশ ৭ নম্বরে উঠে আসায় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দল| আইসিসি-র সর্বশেষ রেটিং পয়েন্টের হিসাব অনুযায়ী, বাংলাদেশ এখন শ্রীলঙ্কার ঠিক নিচে অবস্থান করছে| অন্যদিকে, সিরিজ হেরে পাকিস্তান দল দুই ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে নেমেছে| এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ| এদিকে এক ধাপ এগিয়েছে শ্রীলঙ্কা| অবস্থান করছে ছয় নম্বরে| এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আসেনি কোনো পরিবর্তন| সর্বোচ্চ ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া| দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা| তাদের ঠিক পরে অবস্থান ভারতের| আর টেবিলের চার ও পাঁচ নম্বরে যথাক্রমে অবস্থান করছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড|