রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 20, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখতে চান শান্ত

Published: May 20, 2026 at 06:35 AM
অস্ট্রেলিয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখতে চান শান্ত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ দল| তবে এমন জয়ের পরেও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তৃপ্ত হতে চান না| আগামীতে অস্ট্রেলিয়া সফরের মতো কঠিন অ্যাওয়ে সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি| পাকিস্তানকে আরও একবার হোয়াইটওয়াশ করার পর শান্ত বলেন, ‘কৃতিত্ব খেলোয়াড়দের, তারা কঠোর পরিশ্রম করেছে| আমরা কিছু পরিবর্তন এনেছি, দল গড়ে তোলার চেষ্টা করেছি| ওয়ার্ল্ড ক্রিকেট দেখুন, দল গড়ে তুলতে হলে আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে| আশা করি, আমরা এভাবেই খেলে যাব|’ ভালো উইকেট আর ভালো প্রস্তুতিতে পাকিস্তান বধ জানিয়ে শান্ত জানান, ‘কিউরেটর ও খেলোয়াড়দের সব কৃতিত্ব দিতে হবে| আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি, এটা আমাকে এমন কন্ডিশনে ভালো করতে সহায়তা করেছে| ফাস্ট বোলাররা এই গরমে এবং ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে| এই উন্নতি আমরা সবসময় চেয়েছি| আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে| টেল এন্ডাররাও অবদান রাখছে| আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব|’ টেস্ট দলের পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে| সেখানেও ভালো করার আশা ব্যক্ত করেন শান্ত, ‘এখন গুরুত্বপূর্ণ হলো অ্যাওয়ে সিরিজ| আমরা গত চক্রে ভালোই করেছি বিদেশের মাটিতে| এ বছর চ্যালেঞ্জিং কিছু সফর আছে| নতুন অভিজ্ঞতা হবে| ভালো খেলতে থাকলে সেখানেও ভালো করব, ইনশাআল্লাহ|’