‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই| প্রথমত, আর্জেন্টিনার জন্য| দ্বিতীয়ত, লিওনেল মেসির জন্য’-সর্বশেষ কাতার বিশ^কাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামার আগে কথাগুলো বলেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি| অবশ্য ডি মারিয়া, ডি পলরাও তেমন ইচ্ছা নিয়েই মাঠে নেমেছিলেন| শেষ পর্যন্ত আক্ষেপ ঘুছিয়ে শিরোপার দেখা পেয়েছিলেন মেসি| ২০২৬ বিশ^কাপ সামনে রেখে পর্তুগাল দলে বড় অনুপ্রেরণার নাম ক্রিস্টিয়ানো রোনালদো| এবারই শেষবারের মতো বিশ্বমঞ্চে নামছেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন সিআর সেভেন| বয়স ক্যারিয়ারের শেষ দিকে গড়ালেও ড্রেসিংরুমে তার প্রভাব এখনো আগের মতোই শক্তিশালী বলে জানিয়েছেন সতীর্থ ভিতিনিয়া| সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিতিনিয়া বলেছেন, রোনালদোর সঙ্গে এবং তার জন্যই বিশ্বকাপ জিততে চায় পর্তুগাল দল| ভিতিনিয়া বলেন, ‘সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার| তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা, তার কাছ থেকে শেখা এবং প্রতিদিন তার পেশাদার মানসিকতা দেখা আমার জন্য গর্বের| আমি আশা করি, আমরা তার সঙ্গে এবং তার জন্য বিশ্বকাপ জিততে পারব|’ আল নাসর-এ খেলা রোনালদোর পেশাদারিত্ব নিয়েও প্রশংসা করেছেন এই মিডফিল্ডার| তার ভাষায়, ‘ফুটবলের প্রতি তার দৃষ্টিভঙ্গিটাই আলাদা| সে অত্যন্ত পেশাদার এবং সিরিয়াস| কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেয় না| মাঠে নামার আগে সে নিশ্চিত থাকে যে দলের জন্য যা যা করা সম্ভব, সবই করেছে|’ বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকলেও ধাপে ধাপে এগোতে চান ভিতিনিয়া| তিনি বলেন, ‘আমরা শুধু জিততে চাই| জানি কাজটা কঠিন হবে| এখনই ফাইনাল বা ট্রফি নিয়ে ভাবার কোনো মানে নেই, যদিও সেটাই আমাদের লক্ষ্য| আমাদের ধাপে ধাপে এগোতে হবে| আপাতত পুরো মনোযোগ গ্রুপ পর্বে|’ ২০২৬ বিশ^কাপে পর্তুগাল জাতীয় ফুটবল দল রয়েছে গ্রুপ ‘কে’তে| তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া|
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
May 19, 2026
খেলাধুলা
রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চায় পর্তুগাল
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026