রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 19, 2026
খেলাধুলা
খেলাধুলা

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

Published: May 19, 2026 at 01:27 PM
নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

বড় জমকালো আয়োজন হলো ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে| রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে এক ঘণ্টার অনুষ্ঠান হলো| স্থানীয় সময় বিকেল ৫টায় দল ঘোষণার কথা থাকলেও তা হলো সন্ধ্যা ৬টার কয়েক মিনিট পর| নেইমার ও তার ভক্তদের যেন তর সইছিল না আনচেলত্তির মুখ থেকে ২৬ জনের নাম শুনতে| অবশেষে অপেক্ষার অবসান ঘটল| নেইমার পেলেন খুশির খবর| ২০২৬ ফিফা বিশ^কাপের জন্য ব্রাজিলের যে চূড়ান্ত ২৬ সদস্যের দল আনচেলত্তি ঘোষণা করেছেন, তাতে আছে নেইমারের নাম, এই দল ঘোষণা ঘিরে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে| ৫৫ জনের প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডেও টিকে গেলেন তিনি| অথচ আনচেলত্তি আসার পর নিজের ফিটনেসের প্রমাণ দিতে কত কষ্টই না করেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড! দীর্ঘ আড়াই বছর পর নেইমার সফলভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরেছেন| ২০২৩ সালের পর এই প্রথম এই ফরোয়ার্ড জাতীয় দলে ফিরছেন| ২০২২ সালের বিশ^কাপের পর ইনজুরি ও ক্লাব বদলের কারণে মাত্র চার ম্যাচ ব্রাজিলের জার্সি গায়ে দেন তিনি| সম্প্রতি তার মাঠের পারফরম্যান্স দেখে সন্তুষ্টি হয়ে আস্থা রাখলেন ইতালিয়ান কোচ| প্রত্যাশা অনুযায়ী, দল ঘোষণায় ছিল বড় বড় তারকাদের উপস্থিতি ও কিছু চমক| ফুটবলের অন্যতম নামী এই কোচের অধীনে, পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়ন ও একমাত্র দেশ হিসেবে প্রতিটি বিশ^কাপে অংশগ্রহণকারী সেলেসাওরা এবার এক ঝাঁক তারকা ও নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে| এই দলে অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের এক দারুণ সমš^য় ঘটেছে| তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো| অবশ্য ইনজুরির কারণে তার বাদ পড়া একপ্রকার নিশ্চিত ছিল| ইগর থিয়াগো, এন্দ্রিক ও লুইজ হেনরিকের অন্তর্ভুক্তিও চমক দেখিয়েছে| সেলেসাওরা রয়েছে ‘সি’ গ্রুপে এবং তারা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ^কাপ অভিযান শুরু করবে| প্রতিযোগিতার প্রথম ম্যাচে একটি কঠিন পরীক্ষা দিতে হবে তাদের| পরের দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে|

ব্রাজিলের বিশ^কাপ স্কোয়াড-

গোলরক্ষক: আলিসন, এদেরসন ও ওয়েভারটন;

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কুইনহোস ও ওয়েসলি; 

মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো ও পাকেতা;

ফরোয়ার্ড: এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও রায়ান|