ইংল্যান্ড নারী দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার সারাহ টেইলরকে পুরুষ দলের আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিল্ডিং কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে| এর আগে তিনি সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্স (এ দল) দলের দায়িত্ব পালন করেন| এখন পর্যন্ত কেবল কিউই সিরিজে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হলেন সারাহ| আন্তর্জাতিক ক্যারিয়ারে সারাহ বিশে^র নারী-পুরুষ উভয় ক্রিকেটের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে বিবেচিত হতেন| ১৩ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে ২২৬ ম্যাচ খেলেছেন তিনি| ২০১৭ সালে ইংলিশদের বিশ^কাপ জয়েও ৩৬ বছর বয়সী এই তারকা দারুণ ভূমিকা রেখেছিলেন| খেলোয়াড়ী অধ্যায় শেষে কোচিং ক্যারিয়ারে মনোযোগী হন সারাহ, কাউন্টির পুরুষ ক্রিকেট দল সাসেক্স এবং ম্যানচেস্টার অরিজিনালসের দায়িত্ব পালন করেছেন তিনি| সারাহ পুরুষ ক্রিকেটে জাতীয় দলের প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেলেন| গত বুধবার ইংল্যান্ড টেস্ট দলের ফিল্ডিং কোচ হিসেবে তার দায়িত্বের বিষয় নিশ্চিত করেন ইংলিশ মেন্স ক্রিকেটের পরিচালক রব কি| পরের সপ্তাহে ৩৭ বছর পূর্ণ হবে সারাহ’র, তার আগে কোচিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি| বেন স্টোকসের দল লর্ডসে আগামী ৪ জুন থেকে শুরু হওয়া তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে| পরের দুই ম্যাচ ওভালে ১৭ জুন ও ট্রেন্ট ব্রিজে ২৫ জুন থেকে শুরু হবে| এই সিরিজ দিয়ে প্রথম কোনো জাতীয় দলের দায়িত্বে সারাহ টেইলরের অভিষেক হবে| ইংলিশ ক্রিকেটের পরিচালক রব কি জানিয়েছেন, ‘আমার মতে তিনি তার কাজে এই অঙ্গনের অন্যতম সেরা| তিনি অসাধারণ কাজ করেছেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির (পারফরম্যান্স ডিরেক্টর) সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে| তারাও তার ভূয়সী প্রশংসা করেন| সুতরাং আমরা যা দেখছি, তাতে তিনি এই কাজে (ফিল্ডিং কোচের ভূমিকায়) অন্যতম সেরা|’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 14, 2026
খেলাধুলা
ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেলেন নারী ক্রিকেটার
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026