রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ রানা

Published: May 14, 2026 at 01:35 PM
মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ রানা

বাইশ গজে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন টাইগার পেস সেনসেশন নাহিদ রানা| গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আগুন ঝড়িয়ে এবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ| গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি| ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ| নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নাহিদ| এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ডানহাতি এই পেসার| পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ^মানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি| দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরও বিশেষ হয়ে থাকবে|” তিনি আরও বলেন, “সতীর্থদের সমর্থন ও বিশ^াসের জন্য আমি কৃতজ্ঞ| ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই|” সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না| ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান| তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি| মিরপুরে সেই ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন নাহিদ| পাওয়ারপ্লেতেই তুলে নেন ২ উইকেট| পরে আরও ৩ উইকেট নিয়ে কিউইদের গুটিয়ে দেন ১৯৮ রানে| চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ২ উইকেট নেন তিনি| নাহিদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতে| সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে| পুরো সিরিজে নাহিদের ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে| ইকোনমি রেট ছিল ৪.৪৬| এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এপ্রিল ২০২৬-এর আইসিসি মাসসেরা ক্রিকেটারের ¯^ীকৃতি|