তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর একের পর এক চমক দেখাচ্ছেন| তার হাত ধরে প্রায় ২০ বছর পর কোনো সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন দামি ব্র্যান্ডের গাড়ি| চেরি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির| তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে দামি গাড়ি দেবে বাংলাদেশের সেরা ক্রিকেটারকে| চেরি ব্র্যান্ডের যে গাড়ির মূল্য আনুমানিক ৩০-৩৫ লাখ টাকা! প্রায় ২০ বছর পর বাংলাদেশের সেরা ক্রিকেটার কোনো সিরিজে পাবেন দামি ব্র্যান্ডের গাড়ি| মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ ঘোষণা দিয়েছেন| এই সম্পর্কে তামিম বলেন, ‘আমরা ছোট সাইনিং সেরিমনি করছি চেরির সাথে| সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, এখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি|’ তামিম যোগ করেন, ‘আমার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া| বিশেষ করে গত এক দেড় বছর মানে গত দুই বছরে যে রেপুটেশন ড্যামেজগুলো হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডরা আসা শুরু হয়েছে| আপনি লাস্ট সিরিজও দেখেছেন যে, এখানে ই বাইক কিছু কোম্পানি| ই বাইকের কিছু কোম্পানিগুলো আসছে| এটা বিসিবির জন্য খুব ইতিবাচক দিক|’ বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল ২০০৫ সালে জি¤^াবুয়ের বিপক্ষে| তখন এমন পুরস্কার দেওয়া হয়েছিল| প্রায় ২০-২১ বছর পর আবারও তামিমের হাত ধরে ফিরছে গাড়ি পুরস্কার| তামিম বলেন, ‘বিসিবিতে লাস্ট মনে হয় এরকম কোনো গাড়ি দেওয়া হয়েছিল আমরা যখন খুব সম্ভব ফার্স্ট টেস্ট যখন জিতি| ওই সিরিজটায় আমার ভাই (নাফিস ইকবাল) পেয়েছিল নিশানের একটা গাড়ি| সো প্রায় অলমোস্ট কত বছর? ২০ বছর? যাই হোক| এটার পর আবার চেরি উদ্যোগটা নিচ্ছে|’
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
May 12, 2026
খেলাধুলা
অজি সিরিজে সেরা হলেই মিলবে চেরি ব্র্যান্ডের গাড়ি
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026