রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

জয়ের নতুন রেকর্ড গড়লেন শান্ত

Published: May 12, 2026 at 01:20 PM
জয়ের নতুন রেকর্ড গড়লেন শান্ত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যেন নাজমুল হোসেন শান্তর জয় জয়কার চলছে| ব্যাট হাতে রানের ফোয়ারা ফোটানো এই বাঁ-হাতি ব্যাটার এবার গড়লেন এক অনন্য রেকর্ড| তবে সেটা ব্যাট হাতে নয়, বরং অধিনায়কত্বে| মুশফিকুর রহিমকে পেছনে ফেলে সবচেয়ে কম ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে সর্বোচ্চ সাতটি টেস্ট ম্যাচ জেতালেন তিনি| মিরপুর টেস্ট শেষ হওয়ার আগে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল ছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম| দেশকে নেতৃত্ব দিয়ে মোট সাতটি ম্যাচ জিতিয়েছেন তিনি| এবার পাকিস্তানকে হারিয়ে অধিনায়ক হিসেবে শান্তও জিতলেন সপ্তম টেস্ট| তবে মুশফিকের চেয়ে অর্ধেক ম্যাচে নেতৃত্ব দিয়েই এই সাতটি ম্যাচ জিতিয়েছেন শান্ত| মুশফিক বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মোট ৩৪টি ম্যাচে| যেখানে সাতটি জয় ও নয়টি ড্রয়ের বিপরীতে আছে ১৮টি হার| এদিকে শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মোটে ১৭টি ম্যাচে| এর মধ্যে জিতেছেন সাতটি, ড্র হয়েছে একটি| বাকি নয়টি ম্যাচ তার নেতৃত্ব হেরেছে বাংলাদেশ| মুশফিক-শান্তর পর টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল সাকিব আল হাসান| ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে সাকিব জিতেছে চারটি ম্যাচ| এছাড়া অধিনায়ক হিসেবে তিনটি ম্যাচ জিতেছেন মুমিনুল হক| একটি করে জয়ের দেখা পেয়েছেন হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ| জয়ের শতকরা হিসাব করলে সবার উপরে অবস্থান মাশরাফি ও লিটনের| কেননা মাত্র একটি ম্যাচে নেতৃত্ব দিয়ে একটিতেই জয় পেয়েছেন তারা| তাই তাদের সফলতার হারও শতভাগ| এই তালিকায় দুই ন¤^রে আছেন নাজমুল হোসেন শান্ত| তার জয়ের হার ৪১.১৭ শতাংশ| এদিকে অধিনায়কত্ব করলেও জয়ের দেখা পাননি নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল|