রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
May 11, 2026
খেলাধুলা
খেলাধুলা

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

Published: May 11, 2026 at 01:57 PM
বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

মে-জুনে পাকিস্তান ও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া| পাকিস্তানে তারা ওয়ানডে সিরিজ খেলবে| বাংলাদেশে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ| এই তিন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া| প্রত্যাশিতভাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড কোনো দলেই নেই| তিনটি দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ| বর্তমানে আইপিএলে খেলছেন তিনি| তিন দলে একজন করে নতুন মুখ| অলি পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন| পেকে কেবল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে| বাংলাদেশ সফরে থাকবেন স্কট ও ডেভিস| তবে শুধু ওয়ানডে স্কোয়াডে আছেন স্কট, ডেভিস টি-টোয়েন্টিতে| ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক ও রিলি মেরেডিথ ওয়ানডে দলে ফিরেছেন| ট্রাভিস হেড, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস ও জাভিয়ের বার্টলেট তাদের দলের হয়ে আইপিএলের প্লে অফে খেলবেন| বাংলাদেশ সফরে তারা ওয়ানডে দলে পেকে, স্ট্যানলেক, মেরেডিথ ও ম্যাট শর্টের স্থলাভিষিক্ত হবেন| ওয়ানডে থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারেননি| পেকে, স্কট ও ডেভিস ঘরেঅয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে ডাক পেলেন| স্কট এবারের বর্ষসেরা শেফিল্ড শিল্ড প্লেয়ার হয়েছেন| বিগ ব্যাশ লিগে ডেভিস ছিলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার| শেষ অনূর্ধ্ব-১৯ বিশ^কাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার পর পেকে ‘এ’ দলে খেলেছেন| ৩০ মে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ| বাকি দুটি ম্যাচ ২ জুন ও ৪ জুন| বাংলাদেশে অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন| পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন| মিরপুরে ওয়ানডে শেষে চট্টগ্রামে তিন টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন|


অস্ট্রেলিয়ার ওয়ানডে দল-

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা|


অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল-

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, অ্যাডাম জাম্পা|