বলিউডে এমন কিছু জুটি রয়েছে, যাদের পর্দার রসায়ন আজও দর্শকের মনে জায়গা করে আছে। কারিনা কাপুর ও হৃতিক রোশন তেমনই একটি জনপ্রিয় জুটি। ২০০৩ সালের পর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ ২২ বছরের বিরতি ভেঙে এবার একটি বিজ্ঞাপনের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা। তাদের নতুন ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। এই পুনর্মিলনের আভাস দিয়েছেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিজ্ঞাপনটির একটি টিজার প্রকাশ করেছেন তিনি। সেখানে ২০০১ সালের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’র পু ও রোহনের সাজে দেখা গেছে কারিনা ও হৃতিককে। টিজারের শুরুতে পু চরিত্রের মতো ঠোঁটে লিপগ্লস লাগাতে দেখা যায় কারিনাকে। অন্যদিকে কালো লেদার জ্যাকেটে হাজির হন হৃতিক। যদিও দুজনের পুরো লুক এখনও প্রকাশ করা হয়নি। টিজারে তাদের মুখের আংশিক ঝলক দেখানো হয়েছে। পেছনে বাজছে ‘ইউ আর মাই সোনিয়া’ গানটি। এতে যেন ফিরে এসেছে দুই দশকেরও বেশি সময় আগের ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার স্মৃতি। টিজারটি প্রকাশ করে করণ জোহর ক্যাপশনে লিখেছেন, ‘কিছু গল্প ২৫ বছর পরেও শেষ হয় না...’। তার এই বার্তায় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। উল্লেখ্য, ‘কাভি খুশি কাভি গাম’ ছাড়াও একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন করিনা ও হৃতিক। ‘ইয়াদেঁ’ (২০০১), ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১), ‘মুঝসে দোস্তি করোগে!’ (২০০২) এবং ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ (২০০৩) সিনেমায় তাদের জুটি দর্শকের প্রশংসা পেয়েছিল। দীর্ঘ বিরতির পর বিজ্ঞাপনের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হওয়ায় পুরনো সেই জুটিকে ঘিরে দর্শকের আগ্রহ নতুন করে বেড়েছে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে খাদ্য বিভাগ
সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ ১৬ বিজিবির
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন
নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে বুলু মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল
তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
এআই দিয়ে পরীক্ষা পাসের দিন শেষ, দ. কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা
দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার
ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে বন্যার শঙ্কা
Printed on: November 18, 2026
November 18, 2026
বিনোদন
দীর্ঘ সময় পর জুটি বাঁধছেন কারিনা-হৃতিক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন
Nov 18, 2026
নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার
Nov 18, 2026