জন্মদিনে নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিলেন অভিনেতা শরিফুল রাজ। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’তে দেখা যাবে তাকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ‘লাপাত্তা লেডিস’খ্যাত ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।’ রাজের জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশুও। তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’ ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল শরিফুল রাজের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তানিম রহমান অংশুর ‘লিম্বো’তে নতুন এক অভিজ্ঞতা নিয়ে পর্দায় আসার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে খাদ্য বিভাগ
সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ ১৬ বিজিবির
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন
নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে বুলু মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল
তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
এআই দিয়ে পরীক্ষা পাসের দিন শেষ, দ. কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা
দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার
ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে বন্যার শঙ্কা
Printed on: November 18, 2026
November 18, 2026
বিনোদন
রাজের জন্মদিনে প্রকাশ পেলো ‘লিম্বো’র পোস্টার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন
Nov 18, 2026
নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার
Nov 18, 2026