মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 16, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

জেনে নিন বেগুনের বোঁটার কিছু উপকারিতা

Published: November 16, 2026 at 11:53 AM
জেনে নিন বেগুনের বোঁটার কিছু উপকারিতা

আমড়া সাধারণত বেগুন রান্নার সময় বেগুনের বোঁটা ফেলে দিই। বেগুন একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি কিন্তু এর বোঁটাটিও যে সমানভাবে পুষ্টিকর, তা কি কখনোই ভেবে দেখেছি? বেগুনের যে অংশটিকে আমড়া অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিই, পুষ্টিবিদ ও ভেষজ বিশেষজ্ঞদের মতে তাতে লুকিয়ে আছে দারুণ কিছু ঔষধি গুণ। অবিশ্বাস্য হলেও সত্যি প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগের ঘরোয়া চিকিৎসায় বেগুনের বোঁটার ব্যবহার হয়ে আসছে। আসুন জেনে নেওয়া যাক, বেগুনের বোঁটার কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-


অ্যাজমা বা শ্বাসকষ্টের মহৌষধ

যাদের নিয়মিত হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের জন্য বেগুনের বোঁটা বেশ উপকারী। প্রাচীন আয়ুর্বেদের মতে, রোদে শুকিয়ে নেওয়া বেগুনের বোঁটা পুড়িয়ে ছাই বানিয়ে যদি মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায়, তবে তা শ্বাসকষ্ট কমাতে এবং বুকের জমে থাকা কফ দূর করতে সাহায্য করে।


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

বেগুনের বোঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে এবং নিয়মিত সঠিক উপায়ে ব্যবহার করলে শরীর বিভিন্ন সংক্রমণ ও সাধারণ সর্দি-কাশি দূরে থাকে।


ডায়াবিটিস নিয়ন্ত্রণে সহায়ক

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেগুনের বোঁটার ভেষজ ব্যবহার বেশ পুরোনো। এর মধ্যে থাকা নানা উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং ডায়াবেটিসের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।


স্বাস্থ্য সুরক্ষায় বোঁটাসহ বেগুন রান্নার গুণাগুণ

বেগুনের বোঁটা ফেলে না দিয়ে বেগুনের সাথে রান্না করলে পুষ্টিগুণ বহুগুণ বেড়ে যায়। এই মিশ্রণটি প্রধানত প্রচুর পরিমাণে ভিটামিন সি, কে, ফাইবার এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং যেকোনো সংক্রমণ বা সর্দি-কাশি দূরে রাখে অন্যদিকে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও বেগুনের মাথায় থাকা উচ্চমাত্রার ফাইবার হজম শক্তিতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট ভরা রাখতে সাহায্য করে, যার জন্য ওজনও নিয়ন্ত্রণে থাকে,আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা কোষকে ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। তাই বেগুনের বোঁটা সহ রান্না করা স্বাস্থ্য সুরক্ষার জন্য উপকারী।


পাইলসের সমস্যায় উপশম

পাইলস বা অর্শ্বরোগের অস্বস্তিকর ব্যথা ও রক্তপাতের সমস্যায় বেগুনের বোঁটা খুবই উপকারী এক পদ্ধতি হিসেবে পরিচিত। বিশেষ করে কচি বেগুনের বোঁটা সিদ্ধ করে বা এর পেইস্ট তৈরি করে ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করলে পাইলসের প্রদাহ এবং ব্যথা অনেকটাই কমে যায়। 


বেগুনের বোঁটা নানাভাবে কাজে লাগানো যায়। তবে সাধারণত ভালোভাবে ধুয়ে নিয়ে বোঁটাগুলো রোদে শুকিয়ে গুঁড়া করে সংরক্ষণ করা হয়। ভেষজ বা ঘরোয়া কোনো সমস্যায় এটি ব্যবহার করার আগে অবশ্যই পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ সবার শারীরিক গঠন ও সহ্যক্ষমতা এক রকম নয়।