রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে লাহোর ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু খেলাপি ঋণ ২০ শতাংশে নামিয়ে আনতে বহুমুখী উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের সরকারের লক্ষ্য ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি নিউক্যাসলের দুই গোলের ধাক্কা সামলে পয়েন্ট পেল আর্সেনাল টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে
Printed on: November 22, 2026
November 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

স্পেলিং বি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি

Published: November 11, 2026 at 02:19 PM
স্পেলিং বি প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্পেলিং বি প্রতিযোগিতা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। 

এতে চ্যাম্পিয়ন হয়েছেন ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির শিক্ষার্থীরা এবং রানারআপ গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনুস স্মরণি স্কুল অ্যান্ড কলেজ। পুরস্কার হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথির বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। সূচনা বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। 

প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ, নাচোল ও ভোলাহাট উপজেলার নির্বাচিত ১২টি বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

শুদ্ধ ইংরেজি বানান ও শব্দভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষে এই স্পেলিং বি প্রতিযোগিতার আয়োজন করা হয়।