রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে লাহোর ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু খেলাপি ঋণ ২০ শতাংশে নামিয়ে আনতে বহুমুখী উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের সরকারের লক্ষ্য ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি নিউক্যাসলের দুই গোলের ধাক্কা সামলে পয়েন্ট পেল আর্সেনাল টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে
Printed on: November 22, 2026
November 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ১৭টি মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ

Published: November 11, 2026 at 02:19 PM
চাঁপাইনবাবগঞ্জে ১৭টি মহিলা সমিতির  মধ্যে অনুদানের চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার নিবন্ধিত ১৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকার অনুদানের চেক বিতরণ করা  হয়েছে।

বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় তিনি সমিতির পরিচালকদের বলেন, এই টাকা হয়ত অল্প কিন্তু এর গুরুত্ব অনেক। এই টাকা দিয়ে আপনারা আয়বর্ধক কাজ করবেন। এই টাকা নষ্ট করবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ আফজাল রাজন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা. সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে জেলার সদর উপজেলায় নিবন্ধিত ১৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকার অনুদান চেক বিতরণ করা হয়। এর মধ্যে ক-ক্যাটাগরিতে   অনুদান পাওয়া সমিতি কল্যাণী মহিলা সংসদ,  গ্রাম বাংলার নারী কল্যাণ সমিতি, আকন্দবাড়িয়া নারী উন্নয়ন সংগঠন, প্রোবিটি মহিলা গ্রাম উন্নয়ন সংগঠন, জাগরণী বহুমুখী মহিলা উন্নয়ন সমিতি, চামেলী মহিলা কল্যাণ সমিতি, অন্তরা মহিলা উন্নয়ন সমিতি, বৈশাখী মহিলা উন্নয়ন সমিতি, সমতা নারী উন্নয়ন সংস্থা, পলশা নারী কল্যাণ সমিতি, মসজিদপাড়া মহিলা সমিতি, নকশী কাঁথার মাঠ মহিলা সমিতি। এই সমিতির প্রতিটিকে  ৩৪ হাজার ৭০০ টাকা করে চেক প্রদান করা হয়।  

এছাড়াও খ-ক্যাটাগরিতে স্বপ্নপুরী মহিলা সমিতি, দিগন্ত মহিলা সমিতি, শিখা মহিলা কল্যাণ সমিতি, নতুন সকাল মহিলা সমবায় সমিতি, সিডিসি মহিলা ফেডারেশনস সমিতির প্রতিটির মধ্যে ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করা, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে এ ধরনের সরকারি অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।