রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে লাহোর ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু খেলাপি ঋণ ২০ শতাংশে নামিয়ে আনতে বহুমুখী উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের সরকারের লক্ষ্য ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও কানাডা রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস প্রতিপক্ষের মুখে বল ছুড়ে হলুদ কার্ড পেলেন মেসি নিউক্যাসলের দুই গোলের ধাক্কা সামলে পয়েন্ট পেল আর্সেনাল টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের ক্যারিয়ারের শুরুতে কাজের অনিশ্চয়তায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন রাধিকা আপ্তে
Printed on: November 22, 2026
November 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন

Published: November 11, 2026 at 02:18 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত  আরো ৬৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমা-বাড়ার মধ্যে রয়েছে। একদিন কমলে, পরদিন বাড়ে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ৫ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৭ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৫ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৭ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ২০ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৭ জন পুরুষ ও ১ জন নারী রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ২৮৪ জন, শিবগঞ্জে ২২৪ জন, গোমস্তাপুরে ২২৮ জন, নাচোলে ১১৯ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪৮ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৩ জন ভর্তি হন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৫০৩ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২৩১ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।