বুধবার ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু অটোমেশন পদ্ধতি শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৪ দিনের ব্যবধানে আবারো জব্দ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : ৫ম দিনের খেলায় ৬-০ গোলে জয় পেল গোমস্তাপুর দেশে সারের সংকট নেই পর্যাপ্ত মজুত আছে : তথ্য উপদেষ্টা চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল চেলসি তদন্তের মুখে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে ব্রডের বিস্ফোরক দাবি দেড় লাখ টাকার ‘খালি পায়ের জুতা’ পড়ে নজর কাড়লেন মার্গারেট কোয়ালি
Printed on: August 26, 2026
May 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি হওয়া তামার তার উদ্ধার, আটক ২

Published: May 05, 2026 at 01:58 PM
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরি হওয়া তামার তার উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন সেচ প্রকল্পের চুরি হওয়া তামার তার উদ্ধার করছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন— উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে এমারুল ইসলাম (২৩) ও মো. রেণু আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৪)। 

আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ১৯ কেজি তামার তার উদ্ধার করা হয়। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার পর গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের পল্টন মটরঘর হতে বরেন্দ্র উন্নয়ন সেচ প্রকল্পের তামার তার চুরি হয়ে যায়। পরে নাহিদ আলী নামে এক ব্যক্তি গোমস্তাপুর থানায় এজাহার দাখিল করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় নিমতলা গ্রামের এমারুল ইসলাম ও জাহিদুল ইসলামকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে জাহিদুল ইসলামের বাড়ি থেকে ১৯ কেজি তামার তার উদ্ধার করা হয়। 

এদিকে আটককৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।