শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 29, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে বিজিবি’র অভিযানে এস্কাফ সিরাপ ও ইয়াবা জব্দ, আটক দুজন

Published: October 29, 2026 at 01:48 PM
শিবগঞ্জে বিজিবি’র অভিযানে  এস্কাফ সিরাপ ও ইয়াবা জব্দ, আটক দুজন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও ইয়াবা জব্দ করেছে ৫৯ বিজিবি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। 

বৃহস্পতিবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরো জানান, ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ ও আজমতপুর বিওপির টহলদল শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে একজনকে ৯৮ বোতল এস্কাফ সিরাপসহ এবং অপর একটি অভিযানে একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টায় আজমতপুর বিওপির নায়েক রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

এছাড়া বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এই অভিযানে ৯৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১টি মোবাইল ফোনসহ একজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।