বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দশ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকা কোচ মাস্টার রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো কেইনের হাতেই উঠলো ব্যালন ডি’অর তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা
Printed on: October 28, 2026
October 27, 2026
বিনোদন
বিনোদন

পাতার আড়ালে মুখ লুকালেন নাজিফা তুষি

Published: October 27, 2026 at 11:49 AM
পাতার আড়ালে মুখ লুকালেন নাজিফা তুষি

পরনে শাড়ি, খোলা চুল, মুখে হালকা সাজ। দুই হাতে একটি পাতা ধরে ঢেকে রেখেছেন মুখ। রহস্যের সঙ্গে তার সম্পর্ক অবশ্য বেশ পুরনো। সিনেমার পর্দায় তাকে রহস্যময়ী রূপে দেখা গেছে বারবার। এবার ফেসবুকের দেয়ালে যে ছবি দিলেন তিনি, তাতে পাতা দিয়ে মুখটা ঢেকেছেন বটে। তবে ভক্তরা তার চোখ দেখেও চিনে নিচ্ছেন। তিনি নাজিফা তুষি। গত সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে দেখা গেল, এটি একটি হালকা ফেব্রিকের শাড়ি পরেছেন তুষি, যাতে কালো, বাদামী ও ধূসর রঙের শেডে বিভিন্ন ফ্লোরাল এবং নেচার-ইনস্পায়ার্ড প্রিন্ট রয়েছে। শাড়ির পাড়ে রয়েছে সূক্ষ্ম এবং আকর্ষণীয় নকশা। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন সাদা স্ট্রাইপ সবুজ রঙের ব্লাউজ। হাতেও রয়েছে গাঢ় সবুজ চুড়ি। ছবিগুলো তুলেছেন কোনো উদ্যানে। গাছের ছায়ায়, ফুলেদের স্পর্শে। প্রকৃতির কোলে গিয়ে তিনিও যেন প্রকৃতির সঙ্গেই মিশে গেছেন। পোস্টের ক্যাপশনে তুষি লিখেছেন, ‘চিরহরিৎ বৃক্ষ।’ এমন রূপে তুষিকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার অনুসারীরাও। একজন লিখেছেন, ‘কী চমৎকার নারী’; আরেকজন লিখেছেন, ‘কী স্নিগ্ধ’; আবার কেউ মন্তব্য করেছেন, ‘অনবদ্য তুমি’। তুষি অবশ্য কারো মন্তব্যেই সাড়া দেননি। বলা বাহুল্য, ঢাকার চলচ্চিত্রে বর্তমানে সবচেয়ে সুন্দর সময় পার করছেন তুষি। এ বছরেই মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ দিয়ে বাজিমাত করেছেন। আবার রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এও তার অভিনয় নিয়ে চর্চা চলছে এখনো। এছাড়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তেও আছেন তিনি, সেটা ঘিরেও দর্শকের মাঝে দারুণ আগ্রহ রয়েছে।