জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সৌরবিদ্যুতের সরঞ্জাম তৈরির ১২টি প্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জীবপ্রযুক্তিসহ কয়েকটি খাতের রপ্তানি নিয়ন্ত্রণ নীতিমালা সংশোধনের অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফটোভোল্টাইক প্রযুক্তিগুলোকে রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। মহাকাশ ও জাতীয় প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে এসব প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই এগুলোর ওপর আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছে বেইজিং। রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, উন্নত সৌর প্যানেল তৈরির প্রযুক্তি রপ্তানিতে সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে এপ্রিলে চীনা কর্মকর্তারা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিলেন। এ ধরনের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে টেসলার মতো মার্কিন প্রতিষ্ঠানগুলোর সৌর প্যানেল উৎপাদন সম্প্রসারণের উদ্যোগ বাধার মুখে পড়তে পারে। এর আগে ভারতেও সৌরবিদ্যুৎ সরঞ্জাম তৈরির প্রযুক্তি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে চীন বলে জানিয়েছে রয়টার্স। বিশ্লেষকদের মতে, ভারত নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়িয়ে চীনের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। অন্যদিকে, চীন সৌর প্রযুক্তির বাজারে নিজের প্রাধান্য ধরে রাখতে চাইছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার বা অনুপযুক্তভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি ঠেকানোই রপ্তানি নিয়ন্ত্রণের লক্ষ্য। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে স্বাভাবিক আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হবে। সূত্র: রয়টার্স
শিরোনাম
পূজামণ্ডপ পরিদর্শন ডিআইজি ও পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় উদযাপিত মহাষ্টমী
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুজন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১১৩ জন
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান ফিফা সভাপতি
জয় দিয়ে সিরিজে শুরু করল পাকিস্তান
লিজেন্ড চ্যাম্পিয়নশিপে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
সচিব পর্যায়ে পদায়নে বড় রদবদল
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের
Printed on: October 19, 2026
October 19, 2026
আন্তর্জাতিক
সৌর প্রযুক্তিতে নতুন বিধিনিষেধ আরোপ চীনের
সর্বশেষ খবর
পূজামণ্ডপ পরিদর্শন ডিআইজি ও পুলিশ সুপারের
Oct 19, 2026
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
Oct 19, 2026
নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুজন
Oct 19, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১১৩ জন
Oct 19, 2026