মিষ্টি হাসি ও মনজুড়ানো অভিনয়ে ভারতীয় সিনেমা অঙ্গন মাতিয়ে রেখেছেন কৃতি শেঠি। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান ও আবেদনময়ী তারকা কৃতি শেঠি এবার পা রাখতে চলেছেন বলিউডের চাকচিক্যময় দুনিয়ায়। বক্স অফিসে ঝড় তোলা ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা এই জনপ্রিয় অভিনেত্রী তার অনবদ্য অভিনয় ও মিষ্টি স্বভাব দিয়ে এরই মধ্যে কোটি কোটি দর্শকের হৃদয়ে পাকা জায়গা করে নিয়েছেন। এবার হিন্দি সিনেমার নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। বলিউড নির্মাতা রোহিত শেঠির দীর্ঘদিনের সহযোগী বিধি ঘোদগাঁওকরের রোমান্টিক সিনেমা দিয়েই বলিউডে পা পড়বে কৃতির। নিখাদ এই প্রেমের গল্পের প্রযোজনায় থাকছে অভিষেক এস ব্যাসের এভিএস স্টুডিওস। পর্দায় রোমান্টিক নায়িকা হিসেবে দক্ষিণী সিনেমা মাতানোর পর বলিউডে কেমন প্রভাব রাখতে পারবেন, তা নিয়েই ভক্তদের আগ্রহ প্রবল। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগির একটি ফ্রেশ প্রেমের গল্পের সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে কৃতি শেঠির। চলতি বছরের শেষের দিকেই ছবিটির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। তবে সিনেমার নাম এবং অন্যান্য কলাকুশলীর নাম এখনো গোপন রাখা হয়েছে। এই প্রজেক্টটি পরিচালনা করবেন উদীয়মান ও প্রতিভাবান পরিচালক বিধি ঘোদগাঁওকর। রোহিত শেঠির সঙ্গে তার ১৭ বছরের কাজের অভিজ্ঞতা নতুন এই রোমান্টিক গল্পে এক দারুণ ও ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণী সিনেমা থেকে বলিউডের এই গ্র্যান্ড এন্ট্রি নেওয়ার আগে কৃতির ঝুলিতে রয়েছে দারুণ কিছু সফল কাজ। তেলেগু সিনেমা ‘উপেনা’-র মাধ্যমে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান এবং তরুণ প্রতিভাবান হিসেবে নিজেকে প্রমাণ করেন। এরপর তিনি তেলেগু ও তামিল ভাষার একাধিক জনপ্রিয় সিমনেমায় কাজ করেন। সম্প্রতি তাকে ভিগনেশ শিবান পরিচালিত ‘লাভ ইন্সুরেন্স কোম্পানি’তে প্রদীপ রঙ্গনাথন ও এস জে সুরিয়ার বিপরীতে দেখা গেছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে বহুভাষিক ছবি ‘জেনি’, যেখানে তার সঙ্গে থাকছেন জয়ম রবি, ওয়ামিকা গাব্বি এবং কল্যাণী প্রিয়দর্শনের মতো তারকারা।
শিরোনাম
পূজামণ্ডপ পরিদর্শন ডিআইজি ও পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় উদযাপিত মহাষ্টমী
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুজন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১১৩ জন
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান ফিফা সভাপতি
জয় দিয়ে সিরিজে শুরু করল পাকিস্তান
লিজেন্ড চ্যাম্পিয়নশিপে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
সচিব পর্যায়ে পদায়নে বড় রদবদল
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের
সর্বশেষ খবর
পূজামণ্ডপ পরিদর্শন ডিআইজি ও পুলিশ সুপারের
Oct 19, 2026
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
Oct 19, 2026
নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুজন
Oct 19, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১১৩ জন
Oct 19, 2026