সমুদ্রের নীলাভ জল, সাদা বাড়ি আর নীল গম্বুজের শহর সান্তোরিনি। গ্রিসের এই সুন্দর স্থাবে নীল পোশাকে ক্যামেরার সামনে ধরা দিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। সাধারণত এমন লুকে এর আগে খুব একটা দেখা যায়নি তাকে। এবার সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তার এই অবতার নজর কেড়েছে ভক্তদের। ফেসবুকে সান্তোরিনি থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন সারিকা। ছবিতে দেখা যায়, নীল রঙের লম্বা গাউনে কখনো দাঁড়িয়ে পোজ দিয়েছেন, কখনো আবার বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। দেখা যায়, পেছনে সাদা বাড়ি, নীল গম্বুজ আর এজিয়ান সাগরের দৃশ্য। সব মিলিয়ে ছবিগুলোতে সান্তোরিনির চেনা সৌন্দর্যও উঠে এসেছে। ছবিগুলোর ক্যাপশনে সারিকা লিখেছেন, ‘এজিয়ান সাগরের স্বপ্ন যেন সত্যি। যেখানে আভিজাত্যের সঙ্গে মিশেছে এজিয়ানের নীল আর সাদা।’ তার পরনের নীল পোশাক আর চারপাশের নীল-সাদা পরিবেশ যেন একসঙ্গেই মিশে গেছে। ছোট পর্দা ও মডেলিংয়ে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ সারিকা সাবরিন। বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর নাটকেও অভিনয় করেছেন তিনি। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। তবে গাউনে খুব একটা দেখা যায়নি তাকে। ভক্তরা তার এই লুক দেখে যেন এবার চমকেই গিয়েছে। তাদের মন্তব্য এমন, সারিকাকে যেন নতুন করে দেখছেন তারা।
শিরোনাম
পূজামণ্ডপ পরিদর্শন ডিআইজি ও পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে পুষ্পাঞ্জলি ও সন্ধিপূজায় উদযাপিত মহাষ্টমী
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুজন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১১৩ জন
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান ফিফা সভাপতি
জয় দিয়ে সিরিজে শুরু করল পাকিস্তান
লিজেন্ড চ্যাম্পিয়নশিপে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
সচিব পর্যায়ে পদায়নে বড় রদবদল
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের
সর্বশেষ খবর
পূজামণ্ডপ পরিদর্শন ডিআইজি ও পুলিশ সুপারের
Oct 19, 2026
শিবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
Oct 19, 2026
নাচোলে গাঁজা জব্দ, গ্রেপ্তার দুজন
Oct 19, 2026
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ১১৩ জন
Oct 19, 2026