চোখের পলক না ফেললে বোঝার উপায় নেই, প্রতিমা নাকি সত্যিকারের মানুষ! দেবী দুর্গার সাজে এমনই চমকপ্রদ রূপে হাজির হলেন অভিনেত্রী পরীমনি। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা গেল, লাল পেড়ে সাদা শাড়ি পরেছেন পরী। তার মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের বড় মালা, গা ভর্তি গয়না। আর হাতে পদ্মফুল। একেবারে দুর্গাপূজার আবহেই সেজেছেন পরী। কোনো মণ্ডপে গিয়ে যদি দাঁড়িয়ে পড়েন, এক মুহূর্তের জন্য সবাই ভেবেই নিতে পারেন, দেবী দুর্গাই বুঝি এসে পড়লেন! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’ পরীকে এমন সাজে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’; কেউ লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’; আরেকজনের মন্তব্য, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’ পোস্ট করার মাত্র এক ঘণ্টায় পরীর ওই পোস্টের প্রতিক্রিয়া ছাড়িয়েছে ৩৭ হাজার। মন্তব্য প্রায় সাড়ে পাঁচ হাজার। শেয়ারও হচ্ছে শত শত। আর ভিডিওর ভিউ প্রায় সাড়ে পাঁচ লাখ। বোঝাই যাচ্ছে, পরীর এই বিশেষ ফটোশুট নেটিজেনদের পছন্দ হচ্ছে। অভিনয়ে পরীর হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’। এই ওয়েব ফিল্মে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিং করেছেন। মুক্তির ব্যাপারে এখনো কোনো খবর পাওয়া যায়নি।
শিরোনাম
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা : অসহায় মানুষদের মশারি দিল জেলা পরিষদ
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ যুব সংগঠনকে দেয়া হলো ৪ লাখ টাকার চেক
একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৯১ জন : ছাড়পত্র ৪৭ জনকে, ভর্তি রোগী ১০৬ জন
পূজায় গুজব সৃষ্টিকারীদের নজরদারি করা হচ্ছে : এসআরবি কোম্পানি কমান্ডার
নাচোল ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত
ঝরাপাতার সাম্রাজ্য
শাসকের অদৃশ্য মহাকাব্য
ক্যাসিনো বয়
আব্দল্লাহ্ সাহেদের রম্য রচনা : মূল্যোন্নতির নন্দনতত্ত্ব
নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী?
সর্বশেষ খবর
নাচোল ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত
Oct 18, 2026