রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 23, 2026
April 30, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

Published: April 30, 2026 at 06:40 PM
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট   হয়ে রংমিস্ত্রির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান রাজ (২৩) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড় বাজার এলাকার একটি বাড়ি রং করার সময় এ ঘটনা ঘটে। 

মৃত রাজ রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার বাসিন্দা কুড়ান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড়বাজার এলাকায় একটি বাড়িতে দেয়ালে রংয়ের কাজ করছিলেন রাজ। দুপুরে ২টার দিকে ৩৩ কেভি সংযোগ লাইনের তারে হাত লেগে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মেহেদী হাসান রাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।