রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের সহায়তা

Published: October 10, 2026 at 01:27 PM
শিবগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের সহায়তা



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে একটি বাড়িতে আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারেকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে পুকুরিয়া ব্রিজসংলগ্ন পুকুরিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কালু আলীর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। 

কালু আলী ওই গ্রামের আনসারুল ইসলামের ছেলে। কালু আলী জানান, রাত আড়াইটার দিকে বাড়িতে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দেয়া হয়েছে। পরিবারটির আরো সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফাউল মুলক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টার, ইউপি সদস্য ইমরান হোসেন ও সাইদুর রহমান সেন্টু।