২০১৮ সালের ডিসেম্বরের পর আরকোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি আফগানিস্তান নারী ফুটবল দল। অবশেষে দীর্ঘ বিরতির পর ফুটবলে ফেরার অনুমতি পেয়েছে আফগানিস্তানের নারী দল। আর এই ফেরার অনুমতিটাকে আফগান নারী ফুটবলারদের জন্য ‘প্রতিরোধের প্রতীক’ হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন দলটির সাবেক অধিনায়ক খালিদা পোপাল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর নিষেধাজ্ঞা দেওয়া হয় নারীদের খেলাধুলায়। তখন দেশটির অনেক নারী খেলোয়াড়ই বিদেশে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হন। বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী, এতদিন কোনো দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি ছাড়া সেই দেশের জাতীয় দলকে আগে অনুমোদন দেওয়া হতো না। তবে গত মঙ্গলবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় এই নীতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘বিশেষ বা ব্যতিক্রমী পরিস্থিতিতে’ যেখানে বিষয়টি খেলোয়াড়দের নিয়ন্ত্রণের বাইরে, ফিফা নিজ উদ্যোগে কোনো জাতীয় বা প্রতিনিধিদলকে নিবন্ধনের অনুমতি দিতে পারবে। এর ফলে এখন আফগানিস্তান নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বার্তা সংস্থা রয়টার্সকে খালিদা পোপাল বলেন, ‘আমাদের দল সব সময় অধিকার আদায়ের লড়াইয়ের জন্য পরিচিত ছিল। তবে ফিফার এই সমর্থনের ফলে এখন আমরা আমাদের দক্ষতা দেখানোর এবং প্রবাসে থাকা তরুণ প্রতিভাদের বিকশিত করার সুযোগ পাব।’ ফিফা ২০২৫ সালের মে মাসে বিদেশে আশ্রয় নেওয়া আফগান নারী খেলোয়াড়দের নিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী দল গঠন করে। ২০২৭ নারী বিশ^কাপে অংশ নিতে না পারলেও ২০২৮ অলিম্পিক বাছাইপর্বে খেলার সুযোগ পাবে আফগানিস্তান। আগামী জুনেই তাদের মাঠে ফেরার কথা রয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আফগান উইমেন ইউনাইটেডের এই সুন্দর পথচলায় আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাঁদের পরবর্তী ধাপে এগিয়ে নিতে চাই।’
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
April 30, 2026
খেলাধুলা
দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছে আফগান নারী ফুটবলাররা
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026