রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 30, 2026
খেলাধুলা
খেলাধুলা

শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

Published: April 30, 2026 at 05:07 PM
শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে এক অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুনকে পেছনে ফেলে বাংলাদেশ দলকে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু তার রেকর্ডের দিনের ২১ রানের হারের মাধ্যমে সিরিজ খুঁইয়েছে স্বাগতিকরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে ৬৫টি ম্যাচে নেতৃত্বে দিয়েছেন সালমা খাতুন। দেশকে সর্বোচ্চ নেতৃত্ব দেওয়ার তালিকায় এতদিন শীর্ষেই ছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেলেছেন জ্যোতি। আজকের ম্যাচের মাধ্যমে ৬৬টি ম্যাচে নেতৃত্ব দেওয়া হয়ে গেছে তার। ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৪৬ রান। কিন্তু সপ্তম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। এরপর একে একে তিন ব্যাটার রান আউট হয়ে সাজঘরে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত শারমিন আক্তার চেষ্টা চালালেও ম্যাচ জেতা সম্ভব হয়নি। বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে। ৪৭ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন শারমিন আক্তার। জুয়াইরিয়া ফেরদৌস করেন ২৩ বলে ২৯ রান। এছাড়া দিলারা ২৩ ও স্বর্ণা ১২ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এর আগে রাজশাহী অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। কিন্তু দলনেতা চামারি আতাপাতু ও হারশিথা সামারাবিক্রমার দুর্দান্ত ইনিংসে দেড়শো ছাড়িয়ে যায় লঙ্কানদের ইনিংস। ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন সামারাবিক্রমা। ৪২ রান আসে আতপাতুর ব্যাট থেকে। এছাড়া ইমেশা দুলানি ২৭, নিলাক্ষী ডি সিলভা ২২ ও হাসিনি পেরেরা ৯ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন চারজন বোলার।