মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পরিস্থিতি মোকবিলা করতে হবে নভেম্বর পর্যন্ত নারায়ণপুরে পুঁতে রাখা ২০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে এসআরবি’র অভিযান : পৌনে ৭ কেজি হেরোইন জব্দ, একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত রামেক হাসপাতালে মৃত্যু দুই ডেঙ্গু রোগীর চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সচেতনতা বাড়াতে নারী সমাবেশ গোমস্তাপুরে ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫ তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ
Printed on: September 29, 2026
September 29, 2026
খেলাধুলা
খেলাধুলা

শেষ ওয়ানডের আগে চোটের ধাক্কা অজি শিবিরে

Published: September 29, 2026 at 12:16 PM
শেষ ওয়ানডের আগে চোটের ধাক্কা অজি শিবিরে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়া পেসার নাথান এলিস সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন। একই ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসও দেশে ফিরছেন। জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে চার ওভার বোলিং করার পর বাঁ পাশের পেশিতে চোট পান এলিস। পরে আর বোলিং করতে পারেননি তিনি। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার অন্যতম সফল বোলার ছিলেন এলিস। এখন পরীক্ষা ও পুনর্বাসনের জন্য দেশে ফিরবেন তিনি। আগামী ১৩ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের আগে তার ফেরার আশা করছে অস্ট্রেলিয়া। এলিসকে হারিয়ে শেষ ওয়ানডের আগে অস্ট্রেলিয়ার হাতে থাকছে চারজন ফিট পেসার। আজ বুধবার পচেফস্ট্রুমে ফিরতে পারেন প্রথম দুই ম্যাচে না খেলা প্যাট কামিন্স ও বিশ্রামে থাকা মিচেল স্টার্ক। অন্যদিকে জশ হ্যাজলউডকে বিশ্রাম দেওয়া হলে জেভিয়ার বার্টলেট একাদশে থাকতে পারেন। সফরে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ডেভিসকে দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রাখা হয়েছিল। চোটের কারণে এখন পুনর্বাসন শেষে নিউ সাউথ ওয়েলসের হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরবেন তিনি। এলিস ও ডেভিসের পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় থাকা ওয়ানডে স্কোয়াডে এখনো কাউকে নেওয়া হয়নি। এদিকে আঙুলের চোটে থাকা জশ ইংলিসের টেস্ট সিরিজে ফেরা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। অন্যদিকে ভারত সফররত অস্ট্রেলিয়া ‘এ’ দলেও পরিবর্তন এসেছে। ব্রেন্ডন ডগেট, ফার্গাস ও’নিল ও ক্যাম্পবেল কেলাওয়ে দেশে ফিরছেন। তাদের জায়গায় দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে খেলবেন স্যাম হার্পার, ঝাই রিচার্ডসন ও লিয়াম হ্যাচার। ওয়ানডে স্কোয়াডে যোগ হয়েছেন রাইলি মেরেডিথ ও উইল সাদারল্যান্ড। তারা জ্যাক এডওয়ার্ডস ও চোট পাওয়া অ্যারন হার্ডির জায়গা নেবেন।