প্রকৃতিতে এসেছে শরৎ। ঝকঝকে আকাশ আর বিস্তীর্ণ প্রান্তরজুড়ে কাশফুলের মেলা-বাংলার শরৎকাল যেন মুগ্ধতার আরেক নাম। সেই শরতের আমেজ নিতে অনেকেই কাশফুলের কাছে ছুটে যাচ্ছেন। সেসব মুহূর্তের ছবি-ভিডিওতে ভরে উঠছে সোশ্যাল মিডিয়া। সে তালে তাল মেলালেন অভিনেত্রী পূজা চেরীও। তিনিও গেছেন কাশবনে, ফুলের কোমল স্পর্শ নিয়েছেন, উপভোগ করেছেন প্রকৃতির অনিন্দ্য রূপ। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পূজা। তাতে দেখা গেল, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরতে গেছেন অভিনেত্রী। কখনো কাশফুলের সঙ্গে, কখনো তার পাশে গাছের ছায়ায় ক্যামেরাবন্দী হয়েছেন পূজা। ছবিগুলোর ক্যাপশনে শরতের বন্দনা করেছেন তিনি। পূজা লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা-শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’ শরৎ মানেই দুর্গাপূজার আমেজ। পূজাও তার মন্তব্যের মাধ্যমে বোঝালেন, উৎসবের অপেক্ষায় থেকে হৃদয়ে যেন এখনই উত্তেজনা-আনন্দের সঞ্চার হয়ে গেছে। এদিকে কাশবনে পূজাকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের কোনো সীমা নেই’; আরেকজনের মন্তব্য, ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য’; আবার কেউ পূজার আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। আধা ঘণ্টারও কম সময়ে পূজার ওই পোস্টে হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। প্রসঙ্গত, অভিনয়ে এখন কিছুটা চুপচাপ পূজা। অনেক দিন হলো নতুন কোনো সিনেমার খবরে পাওয়া যাচ্ছে না তাকে। সর্বশেষ পূজাকে দেখা গেছে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমায়। যদিও সেটার কাজ হয়েছিল কয়েক বছর আগে।
শিরোনাম
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ
জেলা হাসপাতালে ১২০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিল এরফান গ্রুপ
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
চাঁপাইনবাবগঞ্জে আবারো শতাধিক ছাড়াল একদিনে ডেঙ্গু আক্রান্ত
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ
এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে মহারাজপুর থেকে ১৭ ককটেল উদ্ধার
আসছে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন
‘বার্থডে গার্ল’ লুকে ধরা দিলেন অপু
সর্বশেষ খবর
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Oct 12, 2026