বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অ্যালগরিদমের খাঁচায় বন্দি প্রজন্ম : ডিজিটাল আসক্তি ও অনলাইন জুয়ার বিপরীতে মানবিক পুনর্গঠন প্রজননস্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে টিম, প্রয়োজনে আইন প্রয়োগ : ডেঙ্গু মশা নিধন বিষয়ক মতবিনিময় সভায় সিদ্ধান্ত মহারাজপুরে র‌্যাবের অভিযান : ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় সরকার নির্বাচন : জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জ্যোতি কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন খালেদ আহমেদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
Printed on: September 17, 2026
September 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

Published: September 16, 2026 at 01:38 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক  র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ। অন্যদিকে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

বুধবার সকালে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। 

সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. নিয়ামত আলী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অভিযান চলাকালীন ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুমুক্ত পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বিশেষ অভিযান চালানো হয়েছে। মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের এ র‌্যালিটি চাঁপাইনবাবগঞ্জ  পৌরসভার উদ্যোগে  বুধবার  সকাল ১০টায়  পৌর চত্বর থেকে হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মসজিদপাড়া মহল্লা প্রদক্ষিণ করে। এসময় আশপাশে থাকা নাগরিকের হাতে লিফলেট দেয়া হয়। 

কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার আশপাশের ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থলে ওষুধ দিয়ে স্প্রে করা হয়। 

র‌্যালি শেষে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য দেন— পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজসহ ডেঙ্গু নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস করার কার্যক্রম  চলছে। নাগরিকের দায়িত্ব পৌরসভাকে সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। 

এসময় উপস্থিত ছিলেন— পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুর ইসলাম, শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, কনজারভেন্সি ইন্সপেক্টর রোজিবুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক ও সম্পাদক আব্দুল আজিজ খানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।