বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অ্যালগরিদমের খাঁচায় বন্দি প্রজন্ম : ডিজিটাল আসক্তি ও অনলাইন জুয়ার বিপরীতে মানবিক পুনর্গঠন প্রজননস্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে টিম, প্রয়োজনে আইন প্রয়োগ : ডেঙ্গু মশা নিধন বিষয়ক মতবিনিময় সভায় সিদ্ধান্ত মহারাজপুরে র‌্যাবের অভিযান : ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় সরকার নির্বাচন : জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জ্যোতি কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন খালেদ আহমেদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
Printed on: September 17, 2026
September 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রজননস্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে টিম, প্রয়োজনে আইন প্রয়োগ : ডেঙ্গু মশা নিধন বিষয়ক মতবিনিময় সভায় সিদ্ধান্ত

Published: September 16, 2026 at 01:40 PM
প্রজননস্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে  টিম, প্রয়োজনে আইন প্রয়োগ : ডেঙ্গু মশা নিধন বিষয়ক মতবিনিময় সভায় সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় ডেঙ্গু মশা ধ্বংস করতে এবার বাড়ি বাড়ি যাবেন টিম সদস্যরা। বুধবার ডেঙ্গু মশক নিধন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে টিম গঠন করা হয়েছে। একজন কর্মকর্তার নেতৃত্বে পৌরসভার কর্মচারী, যুব রেডক্রিসেন্ট সদস্য, স্কাউটস সদস্য ও সাংবাকিদের নিয়ে একটি করে টিম গঠন করা হয়। 

প্রতিটি টিম ডেঙ্গু মশার হটস্পটগুলোর প্রতিটি বাড়িতে গিয়ে ফগিং ও লার্ভাসাইট ব্যবহার করে ডেঙ্গু মশা ও তার বংশ বিস্তার রোধ করবে। সেই সঙ্গে জনসাধারণকে সচেতন করা হবে। তাতেও যদি কেউ কথা না শোনে তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সভায় ডেঙ্গু প্রতিরোধে আবাসিক ও নির্মাণাধীন ভবন, ঝোপঝাড়, ড্রেন পরিষ্কারসহ পরিত্যক্ত স্থান এবং পাত্রে এডিস মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের লক্ষে এলাকাভিত্তিক কমিটি গঠন, মসজিদে ডেঙ্গু সচেতনতামূলক খুৎবা প্রদানের ওপরও গুরুত্বারোপ করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ডেঙ্গুমুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

সভায় জেলা প্রশাসক জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তারা যে পরামর্শ দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে ডেঙ্গু মশার প্রজনন স্থান এখন ঘরের মধ্যেও রয়েছে। কাজেই এই মশা এখন শুধু বাইরে নয়— ঘরেও জন্ম নিচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে সামনে অবস্থা আরো খারাপ হবে। 

সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন ডেঙ্গুর পরিসংখ্যান তুলে ধরেন। পরিসংখ্যানে তিনি জানান, ডেঙ্গু শুধু শহরেই সীমাবদ্ধ নেই, গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়েছে। 

সভায় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিক আসাদসহ অন্যরা।