বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: September 16, 2026
September 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

Published: September 15, 2026 at 12:47 PM
চাঁপাইনবাবগঞ্জে  গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— যুব উন্নয়ন অদিদপ্তরের উপপরিচালক মো. স্বপন কুমার কর্মকার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা বেগমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

গ্রাম আদালতের চাঁপাইনবাবগঞ্জ জেলার অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম। 

সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মধ্যে কীভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরি করা যায় তা তুলে ধরেন।


গোমস্তাপুর : ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় আলিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— আলিনগর ইউনিয়ন পরিষদের সচিব সজীব কুমার সাহা, গ্রাম আদালত প্রকল্পের গোমস্তাপুর উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির, শামিম রেজা রয়েল, আমিরুল ইসলাম, যোহাক আলী, মাসুদ রানা, বকুল আলী এবং নারী সদস্য রেহেনা বেগম ও জবেদা বেগমসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ ও স্থানীয় বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমানো সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাম আদালতকে আরো কার্যকর ও সক্রিয় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।