বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
অ্যালগরিদমের খাঁচায় বন্দি প্রজন্ম : ডিজিটাল আসক্তি ও অনলাইন জুয়ার বিপরীতে মানবিক পুনর্গঠন প্রজননস্থল ধ্বংসে বাড়ি বাড়ি যাবে টিম, প্রয়োজনে আইন প্রয়োগ : ডেঙ্গু মশা নিধন বিষয়ক মতবিনিময় সভায় সিদ্ধান্ত মহারাজপুরে র‌্যাবের অভিযান : ১০ ককটেল ও গানপাউডার সদৃশ গুঁড়া উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় সরকার নির্বাচন : জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জ্যোতি কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন খালেদ আহমেদ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
Printed on: September 17, 2026
September 16, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি

Published: September 16, 2026 at 12:37 PM
বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু আকাশি-নীল রংয়ের জার্সিতে তার বিদায়ী ম্যাচ এখনও বাকি। সেই বিদায়টা স্মরণীয় করে রাখতেই আবারও আর্জেন্টিনা দলে ডাকা হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে। আগামী ৬ অক্টোবর বুয়েন আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত মঙ্গলবার মেসিকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসির সঙ্গে কথা বলেই তাঁকে বিদায়ী ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের আইকন ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে ৬ অক্টোবর আর্জেন্টিনায় তিনি তার প্রাপ্য সম্মান নিয়ে বিদায় নিতে পারেন।’ মেসির এই বিদায়ী ম্যাচকে ঘিরে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছে এএফএ।

তাপিয়া জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে, যাতে সতীর্থদের সঙ্গে মেসি তার জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি উদযাপন করতে পারেন। ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে। সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির বিদায়ী আয়োজন হবে। এই ম্যাচে মেসির সঙ্গে রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও থাকবেন বলে জানিয়েছে এএফএ। মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত জানান তিনি। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ। ঘোষিত দলে মেসির সঙ্গে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজের মতো তারকারাও।