রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে দেখা যাবে নতুন দুই মুখ

Published: April 27, 2026 at 06:41 PM
পাকিস্তানের বিপক্ষে দেখা যাবে নতুন দুই মুখ

বড়সড় চমক রেখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। দলে নেওয়া হয়েছে ২ নতুন মুখ। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে গিয়ে দুটি টেস্ট জয়ের স্মৃতি এখনও তরতাজা। এবার তো আরও খেলা দেশের মাটিতে। তাই জয় ছাড়া ভিন্ন ভাবনা নেই টাইগারদের। নির্বাচকরা তাই শক্তিশালী স্কোয়াডই বেছে নিয়েছেন মিরপুর টেস্টের জন্য। বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। সীমিত ওভারের দলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেও এবারই প্রথম তিনি ডাক পেলেন লাল বলের জাতীয় দলে। এদিকে প্রথমবার ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া অমিত হাসান। ২৩ বছর বয়সী এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৪৯। বিসিএল-এনসিএলে করেছেন নজরকাড়া পারফরম্যান্স। ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৮২ ম্যাচ। বাংলাদেশের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। নেই হাসান মুরাদও। তবে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। এছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকেও ফেরানো হয়েছে। ২০২৫ সালে দুজনের কেউই কোনো টেস্ট খেলেননি। আগামী ৩ মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুরে। দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে, যা শুরু হবে ১৬ মে। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এরপর জুনে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচ হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 


বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।