রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 27, 2026
খেলাধুলা
খেলাধুলা

বাংলাদেশের জয়ের নায়ক হৃদয়ই পেলেন ম্যাচসেরা পুরস্কার

Published: April 27, 2026 at 06:40 PM
বাংলাদেশের জয়ের নায়ক হৃদয়ই পেলেন ম্যাচসেরা পুরস্কার

ম্যাচ জেতানো দুটি জুটিতে নেতৃত্ব দিলেন। মাঠ ছাড়লেন দলকে জিতিয়েই। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক তাওহীদ হৃদয়। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। ৭৭ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ২৮ বলে ৫৭ আর পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে ২১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান হৃদয়। শেষ পর্যন্ত ২৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। মারকুটে এই হাফসেঞ্চুরি ইনিংসে ২টি চার আর ৩টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।