সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
জেনে নিন দিনে কতটা ক্যাফেইন গ্রহণ করা নিরাপদ ঘরোয়া উপকরণেই উজ্জ্বল করুণ আপনার ত্বক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন গোমস্তাপুর প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার ৯৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি এবার ৫৩ বিজিবির উদ্যোগ : সীমান্ত এলাকার ৩৫ বেকার যুবককে কারিগরি প্রশিক্ষণ বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা : মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ : পর্যালোচনা সভায় নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বার্সার অধিনায়ক হলেন রাফিনহা
Printed on: September 07, 2026
September 06, 2026
খেলাধুলা
খেলাধুলা

দুর্দান্ত বোলিং করলেন হাসান, দাপুটে জয় পেলো কেন্ট

Published: September 06, 2026 at 12:26 PM
দুর্দান্ত বোলিং করলেন হাসান, দাপুটে জয় পেলো কেন্ট

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে ৮৪ রানে জয় পেয়েছে কেন্ট। ম্যাচে বল হাতে অসাধারণ পারফর্ম করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। পুরো ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট। ৩৮০ রানের লক্ষ্য তাড়ায় ম্যাচের শেষ দিনে ৮৪ রানে ৩ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামে উস্টারশায়ার। আগের দিন অপরাজিত থাকা ডি’অলিভেইরা ও অ্যাডাম হোস স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন। হোসকে (৩৮) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ৭৬ রানের এই জুটি ভেঙে দেন হাসান। ডি’অলিভেইরার সঙ্গে হেনরি কুলেন যোগ দিয়ে লাঞ্চ ব্রেকের আগে স্কোর নেন ৪ উইকেটে ১৯৯-তে। তাদের ৮৬ রানের জুটিও ভেঙে দেন টাইগার পেসার হাসান মাহমুদ। বিকেলের সেশনের চতুর্থ বলে কুলেনকে ৪৫ রানে থামান তিনি। এরপর ডি’অলিভেইরার সেঞ্চুরির পরও ২৯৫ রানে অলআউট হয়ে ম্যাচ হারে উস্টারশায়ার। শেষ দিকে বেন অ্যালিসনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নিজের তৃতীয় উইকেটের দেখা পান হাসান। ৫১ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। তার সঙ্গে তিনটি করে উইকেট নিয়েছেন কিথ ডাজন ও ম্যাট মিলনস। এর আগে প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৩৮ ওভার বোলিং করে ১১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন এই বাংলাদেশি পেসার। ম্যাচের প্রথম ইনিংসে ২৩৮ রানে অলআউট হয় কেন্ট এরপর হাসানের দারুণ বোলিংয়ে ২১৭ রানে উস্টারশায়ারকে থামায় কেন্ট। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয় কেন্ট।