সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ঘরোয়া উপকরণেই উজ্জ্বল করুণ আপনার ত্বক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : টাইব্রেকারে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন গোমস্তাপুর প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার ৯৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি এবার ৫৩ বিজিবির উদ্যোগ : সীমান্ত এলাকার ৩৫ বেকার যুবককে কারিগরি প্রশিক্ষণ বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা : মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ : পর্যালোচনা সভায় নির্দেশ প্রধানমন্ত্রীর পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বার্সার অধিনায়ক হলেন রাফিনহা মাঝমাঠে দ্যুতি ছড়ালেন সামিত সোম
Printed on: September 07, 2026
September 06, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

এবার পেন্টাগনে চালু হলো চ্যাটজিপিটি ও গ্রক

Published: September 06, 2026 at 10:15 AM
এবার পেন্টাগনে চালু হলো চ্যাটজিপিটি ও গ্রক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সামরিক ও বেসামরিক কর্মীদের জন্য চ্যাটজিপিটি ও গ্রকের বিশেষ সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে দপ্তরের প্রায় ৩০ লাখ কর্মী সামরিক কাজের উপযোগী করে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটির বিশেষ সংস্করণটির নাম ‘চ্যাটজিপিটি মিল’। অন্যদিকে গ্রকের সংস্করণটির নাম ‘গ্রক ফর গভর্নমেন্ট’। দুটি সেবাই পেন্টাগনের নিরাপদ এআই ব্যবহারের কেন্দ্রীয় ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। ‘জেনএআই ডট মিল’ নামের এই ব্যবস্থাটি গত বছর চালু করা হয়। এর মাধ্যমে প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা বাণিজ্যিক এআই ব্যবস্থার সুবিধা নিতে পারেন।

তবে সংবেদনশীল সরকারি তথ্য সাধারণ ব্যবহারকারীদের ব্যবহৃত পথে পাঠানো হয় না। পেন্টাগনের তথ্য অনুযায়ী, ব্যবস্থাটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। দপ্তরের প্রায় ৩০ লাখ কর্মীর মধ্যে ১৭ লাখের বেশি স্বতন্ত্র ব্যবহারকারী এতে যুক্ত হয়েছেন। চ্যাটজিপিটি মিলের ব্যবহার অনেকটা সাধারণ চ্যাটজিপিটির মতোই হবে। এতে কথোপকথন, নথি, বিভিন্ন প্রকল্প এবং নিজস্ব এআই সহকারী তৈরির সুবিধা থাকবে। এ ছাড়া প্রশাসনিক কাজ, রসদ ব্যবস্থাপনা, পরিকল্পনা ও নীতিমালা তৈরির মতো নিয়মিত কাজে এটি ব্যবহার করা যাবে। এসব কাজ মূলত অসংবেদনশীল তথ্যের ভিত্তিতে করা হবে। গ্রকের বিশেষ সংস্করণকে অবশ্য আরও বিস্তৃত সামরিক কাজের জন্য তুলে ধরেছে পেন্টাগন। তাদের দাবি, এর মাধ্যমে সামরিক বাহিনীর কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যাবে।

সরবরাহ ব্যবস্থাপনা থেকে শুরু করে পণ্য কেনার জন্য বাজার বিশ্লেষণের মতো বিভিন্ন কাজেও গ্রক ব্যবহার করা হবে। এতে সামরিক কার্যক্রমে সময় কমানোর পাশাপাশি তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে মনে করছে প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের এ উদ্যোগে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের অনুপস্থিতিও নজর কেড়েছে। প্রতিষ্ঠানটির এআই ব্যবস্থা ক্লড এখানে যুক্ত করা হয়নি। পেন্টাগন ও অ্যানথ্রপিকের মধ্যে বিরোধের পর প্রতিষ্ঠানটিকে সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন। অ্যানথ্রপিক সামরিক বাহিনীকে তাদের এআই ব্যবস্থার অবাধ ব্যবহারের অনুমতি না দিয়ে কিছু নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার দাবি জানিয়েছিল। এদিকে এআই সক্ষমতা বাড়াতে আরও কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পেন্টাগন। এর মধ্যে রয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট, এনভিডিয়া ও রিফ্লেকশন এআই।