শেফিল্ডে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর গত মঙ্গলবার রাতে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এদিন ম্যাচের শুরুর একাদশেই ছিলেন তিনি। আর মাঠে নেমেই হলেন জয়ের সাক্ষী। চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জিতেছে শেফিল্ড। এবারের মৌসুমে এটাই তাদের প্রথম জয়। চলতি মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে বোল্টনের বিপক্ষে মাঠে নামে শেফিল্ড। আগের তিন ম্যাচে না হারলেও জয়ের মুখ দেখেনি ক্লাবটি। তিনটি ম্যাচই হয়েছিল ড্র। তাই প্রথম জয় হন্যে হয়ে খুঁজছিল শেফিল্ড। ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে সমানতালে খেলেছে শেফিল্ড ইউনাইটেড ও বোল্টন। পুরো ম্যাচের ৫৩ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে শেফিল্ড। আর প্রতিপক্ষের গোলবার বরাবর তারা মোট শট নিয়েছে ২০টি। এতে গোল এসেছে তিনটি। এদিকে পুরো ম্যাচের ৪৭ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন বোল্টনের ফুটবলাররা। তাদের আক্রমণের ধারও ছিল বলার মতোই। শেফিল্ডের গোলবার বরাবর তারা মোট শট নিয়েছে ২১টি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল পাঁচটি, গোল এসেছে দুটি। ঘরের মাঠে খেলতে নেমে প্রথম মিনিটেই গোল হজম করে বসে হামজা চৌধুরীরর শেফিল্ড। জাভিয়ার সিমন্সের করা গোলে এগিয়ে যায় বোল্টন। অবশ্য তিন মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ১-১ ব্যবধানেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধেও প্রথম গোলটি পেয়েছে বোল্টন। সফরকারীদের দ্বিতীয় এগিয়ে নেন স্যাম ডাল্বি। এক মিনিট পরেই ব্যবধান ২-২ করেন প্যাটট্রিক ব্যামফোর্ড। এক সময় মনে হচ্ছিল ২-২ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিট জয়সূচক গোলটি পেয়ে যায় শেফিল্ড। জয় নির্ধারণী গোলটি করেন রোমেলে ডোনোভান। ম্যাচটি শেষ হয় ৩-২ ব্যবধানে।
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 22, 2026
September 02, 2026
খেলাধুলা
হামজাকে নামাতেই জয়ের দেখা পেলো শেফিল্ড
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026